Headline :
সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময় জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ৬৪ কেন্দ্রের তালিকা প্রকাশ নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন পিতা নারায়ণগঞ্জে চার দিনের চেষ্টায় সেই কুমির উদ্ধার কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ নূরুল আলম / ৬৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ সমিতি সিলেট এর আয়োজনে এডভোকেট মুজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে আলহামরা শপিং সিটি’র বাফেট প্যারাডাইজ রেস্টুরেন্টে অদ্য দুপুর ১২ ঘটিকায় সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলেট শহরে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষানুরাগী গুনিজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে সেমিনারের বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের এমপি জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন- বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছেন। এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণ হিসেবে মাদক ও অনলাইন জুয়া’র প্রভাবকে দায়ী করে মাদক ও অনলাইন জুয়া’র বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং সুনামগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category