সুনামগঞ্জে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টের / ১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
Screenshot

১০ই নভেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি সীভ/রোটর জব্দ এবং ৩টি স্টীলবডি নৌযান আটক করা হয়। এ অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট স্টীলবডির তিন মালিককে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ প্রয়োগ করা হয়।

যাদুকাটা নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসন সুনামগঞ্জের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category