জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন

মোঃ নূরুল আলম / ২৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ০৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ই নভেম্বর রবিবার দুপুর ১২টায় স্থানীয় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে র‍্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিতের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য আবু লেইছ, এম এম সোহেল, এম সাদিকুর রহমান নান্নু, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মির্জা লিকসন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, দিলু মিয়া, আছকির আলী চেয়ারম্যান, বিএনপি নেতা ফারুক আহমদ, বিএনপি নেতা আখলুল করিম, উপজেলা যুবদলের প্রথম যুগ্ম-আহ্বায়ক  জুবেদ আলী লখন, যুগ্ম-আহ্বায়ক রাসেল বক্স, সাদেক আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব সামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র‍্যালি ও পথসভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category