সুনামগঞ্জ সমিতি সিলেট এর আয়োজনে এডভোকেট মুজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে আলহামরা শপিং সিটি'র বাফেট প্যারাডাইজ রেস্টুরেন্টে অদ্য দুপুর ১২ ঘটিকায় সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলেট শহরে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষানুরাগী গুনিজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে সেমিনারের বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের এমপি জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন- বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার মানোন্নয়নে শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করেছেন। এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণ হিসেবে মাদক ও অনলাইন জুয়া'র প্রভাবকে দায়ী করে মাদক ও অনলাইন জুয়া'র বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন এবং সুনামগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস প্রদান করেন।