২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার জন্য সারা দেশে ৬৪টি কেন্দ্রের সংশোধিত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকায় কেন্দ্রের ক্রমিক, কোড, নাম এবং পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত মাদ্রাসা বা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তালিকা জানানো হয়।
তালিকার প্রথমে রয়েছে ১০১ কোডের ঢাকা কেন্দ্র। এ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায়। অন্যদিকে তালিকার ৬৪ নম্বরে রয়েছে ৭২৬ কোডের সুনামগঞ্জ কেন্দ্র। এ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসায়।
ঢাকা বিভাগের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে– ঢাকা, মানিকগঞ্জ (কোড ১১১), নারায়ণগঞ্জ (১১৭), গাজীপুর-১ (১২৪), নরসিংদী (১৩৫), মুন্সীগঞ্জ (১৪৩), ফরিদপুর (১৫১), রাজবাড়ী (১৫৯), মাদারীপুর (১৬৬), গোপালগঞ্জ (১৭৪) ও শরীয়তপুর (১৮৪)।
এসব কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, জয়দেবপুর দারস সালাম কামিল (স্নাতকোত্তর) মাদরাসা, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা, রাজবাড়ী শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা, মাদারীপুর আহমাদিয়া কামিল (এম.এ) মাদ্রাসা, গোপালগঞ্জ মহিলা কামিল মডেল মাদ্রাসা ও শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসায়।
রাজশাহী অঞ্চলে রয়েছে– রাজশাহী-২ (বোয়ালিয়া) (কোড ২৭১), চাঁপাইনবাবগঞ্জ-০২ (শংকরবাটী) (২৭৯), নাটোর (২৮১), নওগাঁ-২ (২৮৯), পাবনা (৩০০), সিরাজগঞ্জ (৩১০), বগুড়া-১ (৩২৪) ও জয়পুরহাট-১ (সিদ্দিকিয়া) (৩৩৯) কেন্দ্র। এসব কেন্দ্রে পরীক্ষা হবে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, শংকরবাটী হেফজুল উলুম এফ. কে. কামিল মাদ্রাসা, আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, পাবনা কামিল মাদ্রাসা, হাজী আহম্মদ আলী কামিল মাদ্রাসা, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা ও জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায়।
রংপুর অঞ্চলের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে– গাইবান্ধা (কোড ৩৪৯), রংপুর-১ (ধাপসাতগড়া) (৩৫৯), কুড়িগ্রাম (৩৭২), লালমনিরহাট (৩৮৪), নীলফামারী (৩৯২), দিনাজপুর-১ (৪০২), ঠাকুরগাঁও-১ (সালন্দর) (৪১৮) ও পঞ্চগড় (৪২৭)। কেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানগুলো হলো গাইবান্ধা সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা, কুড়িগ্রাম কামিল মাদ্রাসা, লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা, নীলফামারী আলিয়া মাদ্রাসা, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ও পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসা।
ময়মনসিংহ অঞ্চলের কেন্দ্রগুলো হলো– ময়মনসিংহ-২ (ডি.এস.) (কোড ১৯৩), কিশোরগঞ্জ (২০৮), নেত্রকোণা (২১৭), জামালপুর (২২৭), শেরপুর (২৪০) ও টাঙ্গাইল (২৪৯)।
এসব কেন্দ্রে যথাক্রমে মোমেনশাহী ডি.এস. কামিল মাদ্রাসা, হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসা, এন. আকন্দ কামিল মাদ্রাসা, জামালপুর বেলটিয়া কামিল মাদরাসা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা এবং টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসাকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম (দারুল উলুম) (কোড ৫৮৬), কক্সবাজার-১ (হাশেমিয়া) (৬১১), রাঙামাটি (৭৩৪), খাগড়াছড়ি (৭৩০), নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) (৭৩১), নোয়াখালী (৬২১), লক্ষ্মীপুর-১ (৬৩৩), ফেনী-১ (৬৪৩), কুমিল্লা (৬৫২), চাঁদপুর-৩ (ওসমানিয়া) (৮০২), ব্রাহ্মণবাড়িয়া (৬৮৮), সিলেট (৬৯৮), মৌলভীবাজার (৭০৯), হবিগঞ্জ-১ (৭১৮) ও সুনামগঞ্জ (৭২৬)।
এসব কেন্দ্রে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসা, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা, রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা, ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, ওছমানিয়া কামিল মাদ্রাসা, ভাদুঘর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা এবং দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসা।
খুলনা বিভাগের ১০টি কেন্দ্র হলো খুলনা (কোড ৪৩৫), বাগেরহাট (৪৪৩), সাতক্ষীরা (৪৫৪), যশোর-১ (৪৬৪), নড়াইল (৪৭৮), ঝিনাইদহ (৪৮৪), মাগুরা-১ (৪৯২), কুষ্টিয়া (৫০০), চুয়াডাঙ্গা (৫০৮) ও মেহেরপুর (৫১৪)। এসব কেন্দ্রে পরীক্ষা নেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে খুলনা কামিল মাদ্রাসা, বাগেরহাট কামিল মাদ্রাসা, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা, শাহবাদ মজিদিয়া কামিল মাদ্রাসা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা, কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা ও মেহেরপুর দারুল উলুম আহমিদয়া কামিল মাদরাসা।
বরিশাল বিভাগের ছয়টি কেন্দ্রের মধ্যে রয়েছে বরিশাল-২ (বাঘিয়া) (কোড ৫২৯), ঝালকাঠি (৫৩৩), পিরোজপুর (৫৪৩), ভোলা (৫৫৩), পটুয়াখালী-২ (ওয়ায়েজিয়া) (৫৬৪) ও বরগুনা (৫৭৬)। এসব কেন্দ্রে পরীক্ষা হবে বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, পিরোজপুর ফাজিল মাদ্রাসা, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা ও বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসায়।