Headline :
নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ৬৪ কেন্দ্রের তালিকা প্রকাশ নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন পিতা নারায়ণগঞ্জে চার দিনের চেষ্টায় সেই কুমির উদ্ধার কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না- কয়ছর আহমেদ এমপি নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান ট্রাইব্যুনালে আনা-নেওয়ায় অ্যাম্বুল্যান্স চাইলেন সাবেক খাদ্যমন্ত্রী চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি

নারায়ণগঞ্জে চার দিনের চেষ্টায় সেই কুমির উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দরের একটি পুকুরে কুমিরের দেখা মিলেছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।

এর মধ্যে গত মঙ্গলবার বিকেলে বন্দরের মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। এরপর সেটি উদ্ধারে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিস।

অবশেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রায় আট ফুট লম্বা কুমিরটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার একটি পুকুরে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর কুমিরটি উদ্ধারে স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করা হয়। পরে পানি কমে গেলে জাল ফেলে কুমিরটি উদ্ধার করা হয়েছে।

বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, বন্দরের তিনগাঁও এলাকায় যে কুমিরটি দেখা গিয়েছিল, সেই কুমিরটি উদ্ধার করা হয়েছে। গত চারদিন পুকুরের পানি নিষ্কাশন করে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, কুমিরটি প্রায় আট ফুট লম্বা। চার দিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর এটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় অভিযান সফল হয়েছে। কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category