Headline :
জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোটরসাইকেল উদ্ধার: তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন মোড় যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাস সৃষ্টি করল পাবনায় বিলে পলিথিনের ঘরে বজ্রপাত: একসঙ্গে ৬ তরুণের মৃত্যু প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নূরুল আলম / ৬৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আজ সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের এমপি মহোদয় জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ।

জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি বলেন- ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিএনপি তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। ফ্যামিলি কার্ড বাংলাদেশ পরবর্তী বাংলদেশ সরকারের  জনস্বার্থে এ যাবত কালের সর্বোচ্চ ব্যয়বহুল পদক্ষেপ উল্লেখ করে এমপি মহোদয় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তথ্য সংগ্রহকালে দলমত নির্বিশেষে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য সংগ্রহকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব বিলাল হোসেন মহোদয়ের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন কর্মশালা সভার সভাপতি জগন্নাথপুর উপজেলা  ভুমি কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান,জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব আবু হোরায়রা সা’দ,সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য এম এ মুকিত,সুনামগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ড. জিয়াউর রহিম শাহীন,জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌঃ,জগন্নাথপুর পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ সালাহ উদ্দিন মিঠুসহ আরো অনেকে। পরিশেষে প্রশিক্ষনার্থীদের মাঝে তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত  ট্যাব বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category