ফুটবল ইতিহাসের পাতায় আরও একটি দুর্দান্ত স্বীকৃতি পেলেন আধুনিক ফুটবলের অন্যতম জুপিটার ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ফ্যান-ভোটিং ইনিশিয়েটিভ B.O.A.T. (Ballon d’Or Of All Time) এ ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাসের সেরা নির্বাচিত হয়েছে। যদিও এটি কোনো অফিসিয়াল ব্যালন ডি’অর ট্রফি বা সুপার ব্যালন ডি’অর নয়, তবুও বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ভোটে সিআরসেভেনের এই অর্জন সত্যিই দারুণ এক মাইলফলক।
২০০৮ সালটি ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের এক অবিস্মরণীয় টার্নিং পয়েন্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুর্দান্ত ফর্মের সুবাদে সে বছর তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জয় করেছিলেন। পরবর্তীতে সময়ের পরিক্রমায় তাঁর অসাধারণ গোলপ্রবণতা, রেকর্ড ভাঙা-গড়ার খেলা এবং দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শীর্ষ পর্যায়ে টিকে থাকার লড়াই তাঁকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। অফিসিয়াল খেতাব না হলেও, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবলপ্রেমীর ভোটে এই স্বীকৃতি প্রমাণ করে যে ফুটবল ভক্তদের হৃদয়ে সিআরসেভেনের প্রভাব ঠিক কতটা গভীর ও চিরস্থায়ী।
ব্যক্তিগত অর্জনের দীর্ঘ খাতায় ফ্যান-ভোটিংয়ের এই অনন্য সম্মাননা রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করল। ফুটবল ইতিহাসের সেরা তারকাদের ভিড়ে ভক্তদের এই ভালোবাসাই প্রমাণ করে যে মাঠের জাদুকর হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর আবেদন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সমানভাবে অটুট রয়েছে।