Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও চন্ডি হেদায়তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরেরগাঁও চন্ডি হেদায়তপুর গ্রামের ১ম পক্ষের আলমগীর (২৫), পিতা- আরব আলী এবং ২য় পক্ষের কাশেম (৫৫),বাবুল (৫০), লেবলু (৩০), পিতা- আছির উল্লাহ গংদের জমি পাশাপাশি অবস্থিত। গত সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় আলমগীর প্রতিপক্ষের বাড়ির নিকটবর্তী বোরো জমিতে গেলে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দ্বিতীয় পক্ষ আলমগীরকে মারপিট করে,এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে পীরেরগাঁও এলাকার হামিদের বাড়ির সামনের বোরো জমিতে উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ম পক্ষের মতিউর রহমান ঘাড়ের নিচে এবং বুকের ডান ও বাম পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে আহত মজিব (৩৮), পিতা- ইস্কান্দার গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয় পক্ষের অন্যান্য আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নিরস্ত্র বিন আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category