Headline :
এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময়

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ৫৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Screenshot

প্রতিবেদক: মোঃ নূরুল আলম—-

প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতেও বলেছেন তারেক রহমান।

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি ভারি বর্ষণে হাওরাঞ্চলে জমির ফসল ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে দ্রুত অর্থ সহায়তা পৌঁছাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

“ক্ষতিগ্রস্থদের কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত তাদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দিতে হবে।”

বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয় সভায়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশীদ ইয়াছিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category