গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোঃ তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। দুজনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মালেক আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।