Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছুড়েছে ইরান

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছুড়েছে ইরান। গত শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের এটি দশম মিসাইল ও ড্রোনের বহর।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই মিসাইল ব্যারেজ ছোড়ে ইরানি সশস্ত্র বাহিনী।

নতুন দফায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে সমন্বিতভাবে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরানি বাহিনী।

প্রতিশোধমূলক হামলার নতুন এই বহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটির বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালানো হচ্ছে বলে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

এদিকে, এরই মধ্যে ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরের স্থাপনা। তবে ধ্বংসযজ্ঞের চিত্র যাতে পুরোপুরি প্রকাশ্যে না আসে, সেজন্য ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী দাবি করে, বিগত ২৪ ঘণ্টায় ২৮টি শত্রু বিমান চিহ্নিত করে সেগুলো গুলি করে ভূপাতিত করেছে ইরানি বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category