সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বৃষ্টি বাগড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান তানজিদ হাসান। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ৩ রানে আউট হয়েছেন এই ব্যাটার। তবে পরের ওভারে কাগিসো রাবাদাকে দুই বলে দুটি চার মেরে পাল্টা আক্রমণের ইঙ্গিত দেন মাহফিজুল ইসলাম।

এরপর ক্রিজে এসে বিপদে পড়েছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। আগের টেস্টে শূন্য ও ১ রান করা এই ব্যাটারের ব্যাটের কানায় লেগে বল প্রায় দ্বিতীয় স্লিপে চলে গিয়েছিল, কিন্তু অল্পের জন্য বেঁচে যান তিনি। আনরিখ নর্কিয়া বলে এলবিডব্লুর জোরাল আবেদন হয়েছিল মুমিনুলের বিরুদ্ধে। আম্পায়ার সাড়া দেননি।

দক্ষিণ আফ্রিকাও রিভিউ নেয়নি। তবে পরে রিপ্লেতে দেখা গেছে, বল স্টাম্পেই হিট করত, তবে আম্পায়ারস কলে তিনি বেঁচে যেতেন। কিন্তু নর্কিয়ার বলে মাহফিজুল বোল্ড হয়ে গেলেন। তার অফ স্টাম্পের সামান্য বাইরে থেকে ভেতরে ঢোকা বলে ব্যাট নামাতে নামাতেই তার স্টাম্প ভেঙেছে।

এরপর উইকেটে এসে প্রথম বলেই একটা বাউন্ডারি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের বলেই তিনিও বোল্ড হয়ে গেলেন। তাকেও আউট করেছেন নর্কিয়া। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। বর্তমানে মুমিনুল ৬ এবং হৃদয় ২ রানে ব্যাট করছে। ফলে ১৩.৫ ওভারে ৩ উইকেটে ৪৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।

উল্লেখ্য, ২০১৯ সালের পর এই ম্যাচে প্রথমবার চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ৭ বছর আগে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান ছিলেন একাদশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category