Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের বৈঠকে মালিকপক্ষ শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে যে ন্যূনতম মজুরি উত্থাপন করা হয়েছে তা শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তাদের দেওয়া প্রস্তাবে ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি করা হয়েছিল।

সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আক্তার এসব কথা বলেন।

তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। বাবুল আক্তার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’

তিনি আরো বলেন, সভা শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তারা। প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে উভয়পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি। মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আক্তার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।

বাবুল আক্তারের ভাষ্য, আগের বারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category