এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায়

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

এর আগে সকাল ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category