Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে পোল্যান্ড

Reporter Name / ৭৩২ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

ইসরায়েল থেকে প্রায় দুইশ’ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী দুই-এক দিনের মধ্যেই তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

তিনি বলেছেন, ‘আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্পকিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন।’

তবে ইসরায়েলি আকাশসীমা আপাতত বন্ধ থাকায় তাদেরকে বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড।

এক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে জর্ডানের রাজধানীতে নেওয়া হবে বলে জানিয়েছেন মোসিকা-ডেন্ডিস। তারপর সেখান থেকে বিমানে করে তারা পোল্যান্ডে ফিরবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category