‘চিকেন নেক’-এ রাফাল যুদ্ধবিমান ও এস-৪০০ মোতায়েন করল ভারত

Reporter Name / ৩৬৯ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ভারত তার পূর্ব সীমান্ত শিলিগুড়ি করিডরে (চিকেন নেক) রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

বৃহস্পতিবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, মাত্র ২০-২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত, যা একে ভারতের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পশ্চিম (পাকিস্তান) থেকে পূর্ব দিকে সরিয়ে নিচ্ছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা পূর্বাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হবো না।

এর আগে, ভারত তার পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়ে আন্তর্জাতিক সীমান্তের ১০ কি.মি. অভ্যন্তরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করে। ভারত শিলিগুড়ি করিডরে দ্রুত সামরিক সমাবেশের জন্য রাস্তাঘাট, টানেল ও রেল সংযোগ শক্তিশালী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443