Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবীতে পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর ১১ নম্বর এলাকার ৯ নম্বর সড়কে মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি জালাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা যে গাড়িতে আগুন দিয়েছে, সেটি পার্ক করা ছিল। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা খুঁজে বের করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category