Headline :
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আ. লীগ আর রাজনীতিতে ফিরতে পারবেনা: স্বরাষ্ট্রমন্ত্রী যুবদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়, যেখানে তিনি কর্মরত ছিলেন।

গ্রেপ্তারকৃত আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা এবং তাঁর নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়েছিল।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে থানা ভবনটি পুড়ে যায়। ওই ঘটনার তদন্তে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের জড়িত থাকার প্রাথমিক তথ্য উঠে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের আগে তাঁকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তা ও অভিব্যক্তিতে ওই নাশকতার ঘটনায় সম্পৃক্ততার স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category