Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বাকি ৪৩ জন আহত হয়েছে।

ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান।

পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তারা সবাই বেসামরিক নাগরিক।

এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category