ফিফা প্রটোকল ভেঙে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ট্রফি বিতরণকে কেন্দ্র করে। ফিফার প্রচলিত নিয়ম ভেঙে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ডোনাল্ড ট্রাম্প, জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক আগেই আলোচনায় ছিল। এবারের বিশ্বকাপে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাশে রাখা হয়েছে বলে জানা গেছে।

ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী ১৯ জুলাই ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো। এর মাধ্যমে ভাঙছে দীর্ঘদিনের প্রথা।

২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন শুধু ফিফা প্রেসিডেন্ট। এবার সেই নিয়ম থেকে সরে আসছে ফিফা।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ফাইনাল উপভোগ করতে এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে আমরা প্রেসিডেন্টের সঙ্গে থাকব, অবশ্যই একসঙ্গে, আমরা সবসময় একসঙ্গে থাকি।

এই সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের একটি ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নিউজার্সিতে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চেলসির জয়ের পর তাদের অধিনায়ক রিসি জেমসকে ট্রফি তুলে দেন ট্রাম্প। তবে দল উদযাপন শুরু করলেও তিনি মঞ্চে অবস্থান করায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয় খেলোয়াড়দের মধ্যে।

সাধারণত বিশ্বকাপ ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন ফিফা প্রেসিডেন্ট। ইনফান্তিনোর আগে সেপ ব্লাটারও এই দায়িত্ব পালন করেছেন।

তবে ইতিহাসে ব্যতিক্রমও আছে। ১৯৮২ সালে ইতালি অধিনায়ক দিনো জোফকে ট্রফি দেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। আর ১৯৬৬ সালে ইংল্যান্ড অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দেন রানী দ্বিতীয় এলিজাবেথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443