Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

আবারও বাংলাদেশ দলে ডাক পেলেন ফাহমিদুল

Reporter Name / ৫৬৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

জাতীয় ফুটবল দলে আবারও ডাক পেয়েছে ইতালি প্রবাসী তরুণ মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাফুফে।

ফাহমিদুলের খেলার ছাড়পত্র পাওয়ার বিষয়টি তার ক্লাব ওলবিয়া কালসিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন তিনি। সৌদি আরবে অনুশীলনেও অংশ নেন প্রায় এক সপ্তাহ। তবে সৌদি থেকে দল ঢাকায় ফিরলেও, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সিদ্ধান্তে ফাহমিদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে।

তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পর্যন্ত। সে সময় কোচ ফাহমিদুলকে না রাখলেও আবারও ডেকেছেন এই তরুণ ফুটবলারকে।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচও রয়েছে। সবকিছু মিলিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। শুরু থেকেই ফাহমিদুলকে দলে চেয়েছে ফেডারেশন।

এই ক্যাম্পে ফাহমিদুলের সাথে হামজা চৌধুরী ও সামিত সোমকেও রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520