Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। যদিও দীর্ঘ এই সংবাদ সম্মেলনে নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন তিনি। এই সংবাদ সম্মেলন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছেন মোহাম্মদ মুইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সংবাদ সম্মেলন শুরু করেন, যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল। যদিও সংবাদ সম্মেলনের মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি নেন মোহাম্মদ মুইজ্জু।

বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে। একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড। প্রেসিডেন্ট মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদমাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন, তিনি সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দেন। এই কনফারেন্সে তিনি সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি দাবি করেছিল, জেলেনস্কি ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টারও বেশি সময়ের সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520