১০ই নভেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি সীভ/রোটর জব্দ এবং ৩টি স্টীলবডি নৌযান আটক করা হয়। এ অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট স্টীলবডির তিন মালিককে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ প্রয়োগ করা হয়।
যাদুকাটা নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসন সুনামগঞ্জের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।