Headline :
রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ আসনের এমপি নূরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হামলা হলে সীমাহীন পাল্টা আক্রমণের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন হামে ঝরল আরও ৩ প্রাণ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, শহরজুড়ে পুলিশের নজরদারি ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তিতে গাজীপুরবাসী

রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন

মোঃ নূরুল আলম / ৫৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অদ্য সকাল ১১ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২নং পাটলী ইউনিয়নের স্থানীয় রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২নং পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব বিলাল হোসেন,উপ সহকারী প্রকৌশলী ছাদিকুল ইসলাম,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুল আলম ,উপজেলা বিএনপির সদস্য আঃ রূপ ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ নূরুল আলম।

বক্তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকালীন সার্বিক সহযোগীতা প্রদানের জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান এবং তথ্য প্রদানে কেউ যেন কোনো প্রকার প্রতারণার না নেন এ বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম এ মতিন,ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য- ডাঃ ইলিয়াছ মিয়া,বাবুল মিয়া,সাজ্জাদ মিয়া,সেলু মিয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান আলী,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন আহমেদ,ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম নুরুল,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান,সহ-সভাপতি মাছুম আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শয়ন সহ পাটলী ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category