Headline :
মোটরসাইকেল উদ্ধার: তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন মোড় যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাস সৃষ্টি করল পাবনায় বিলে পলিথিনের ঘরে বজ্রপাত: একসঙ্গে ৬ তরুণের মৃত্যু প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ এ যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরের সই করা অফিস আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির কাজের মধ্যে রয়েছে বিমানে ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা এবং উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করা। পাশাপাশি বিলম্বে যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিতে এর প্রভাবও মূল্যায়ন করবে কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বিজি ৩৭৭। বিমানের ফ্লাইট ও প্রকৌশল দল এবং জাপানি কারিগররা ত্রুটি মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ফ্লাইটটি ছেড়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category