Headline :
নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান ট্রাইব্যুনালে আনা-নেওয়ায় অ্যাম্বুল্যান্স চাইলেন সাবেক খাদ্যমন্ত্রী চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি মিশিগানের অভিষেক ও শপথ

চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অবশেষে বহু কাঙ্ক্ষিত ও ঐতিহাসিক মুহূর্তের দুয়ারে এসে পৌঁছেছে পাবনাবাসী। দীর্ঘদিনের বঞ্চনা আর অন্তহীন প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে ঐতিহাসিক পাবনা জেলা।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পাবনা রেলওয়ে স্টেশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত এই আন্তঃনগর ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এদিকে নতুন এই রেল যোগাযোগ চালুর খবরে পুরো পাবনাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে জেলাবাসীর মনে যে আক্ষেপ ও ক্ষোভ জমে ছিল, তা আজ ঘুচে যাচ্ছে নতুন এক অর্জনের মধ্য দিয়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্বোধনী দিনে বিশেষ ট্রেন চালুর পর আগামী ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে একজোড়া আধুনিক আন্তঃনগর ট্রেন—‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

অনুভূতি জানাতে গিয়ে কলেজ শিক্ষার্থী হাসিব রানা সংবাদমাধ্যমকে বলেন, ছোটবেলা থেকে শুধু শুনে এসেছি ঢাকা-পাবনা সরাসরি রেল হবে।

কথাগুলো শুনে ভেতরে কঠিন এক স্বপ্ন লালন করেছিলাম। আজ হাতে টিকিট নিয়ে মনে হচ্ছে, সেই অসম্ভব স্বপ্নটাই বাস্তবে পূরণ হচ্ছে।

পাবনা স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম বলেন, উদ্বোধনের দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে এদিনের জন্য পাবনা স্টেশনের বরাদ্দ পাওয়া নন এসি টিকিট প্রায় সবগুলো শেষ।

উদ্বোধনের দিন ভিড় বা ঝক্কি-ঝামেলা বেশি হবে কিনা এসব কেউ ভাবছে না, উল্টো কাউন্টারে এসে দাঁড়িয়ে উচ্ছ্বাসের সঙ্গে টিকিট নিচ্ছেন সবাই।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি অধরা থেকে যায়।

পরবর্তীতে মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত আধুনিক রেলপথ নির্মিত হলেও এতদিন পাবনাবাসীকে ঢাকায় যাতায়াতে নানা ভোগান্তির শিকার হতে হতো।

সড়কপথের যানজট ও দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়াতে সরাসরি ট্রেনের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। অবশেষে বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপে সেই দাবি বাস্তবে রূপ লাভ করল।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রী সাধারণের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করা একদম নতুন ১২টি কোচ দিয়ে সাজানো হয়েছে ট্রেন দুটি।

নতুন সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।

অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াত ব্যবস্থারই উন্নয়ন ঘটবে না, বরং জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, আধুনিক চিকিৎসা সেবা এবং সামগ্রিক অর্থনীতিতে এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। বিশেষ করে সাধারণ রোগী ও শিক্ষার্থীরা কম খরচে এবং নিরাপদে খুব সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবেন।

কলেজশিক্ষক রয়েল বিশ্বাস বলেন, পাবনাবাসীর আজন্মের চাওয়া ছিল এই রেলসেবা। আগামী ১৯ নভেম্বর এর উদ্বোধন হতে যাচ্ছে। এই রেলের ফলে পাবনার মানুষ সহজেই, অল্প খরচে এবং নিরাপত্তার সঙ্গে ঢাকা যেতে পারবে। প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যেরও।

রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক সেবাটির উদ্বোধন ঘোষণা করবেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষি হতে পাবনা স্টেশন চত্ত্ব রে সমবেত হবেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রেল প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, জোড়াতালি দিয়ে কোনো পুরোনো কোচ দিয়ে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন আমি ইচ্ছা করলে এক বছর আগেও করতে পারতাম, কিন্তু করিনি। আমার ইচ্ছা ছিল, দেরি যখন হয়েছে, আমরা একদম নতুনভাবে নতুন কোচ দিয়ে এই ট্রেনটি চালু করবো।

পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বাসসকে বলেন, সম্মিলিতভাবে পাবনার মানুষ এটা চেয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তনের জন্য যে প্রকল্প গৃহীত হয়েছে, বর্তমান সরকারের পরিকল্পনা ও যুগান্তকারী পদক্ষেপের সুফল আজ আমরা পাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category