দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকাইসে এক বেসামরিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। ছবিতে দুজনের হাতে বিয়ের আংটি দেখা যায়। ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘C❤️G’।

রোনালদোর বয়স এখন ৪১ বছর। ২০১৬ সালে মাদ্রিদে তাঁদের প্রথম দেখা হয়। এরপর থেকেই সম্পর্কের মধ্যে রয়েছেন তাঁরা। দীর্ঘ সম্পর্কের পর ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন এই দম্পতি।

ক্যাসকাইসে বিয়ের আয়োজন

রোনালদো ও জর্জিনার বিয়ে হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনের প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর ক্যাসকাইসে। বেসামরিক এই অনুষ্ঠানে তাঁদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

এর আগে রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালের সামনে তাঁদের বিয়ে হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেছিলেন ভক্ত ও সংবাদকর্মীরা। পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ে হচ্ছিল।

শেষ পর্যন্ত গুঞ্জনের বাইরে গিয়ে ক্যাসকাইসে ব্যক্তিগত আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন রোনালদো ও জর্জিনা।

রোনালদোর বিয়ের সময়ও তাঁর ফুটবল ক্যারিয়ার ব্যস্ততায় ভরা। ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে তিনি পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ আসরে খেলার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে ভাগ বসিয়েছেন। ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে খেলছেন এই পর্তুগিজ তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443