টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ে প্রায় ৪ ঘন্টা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

গতকাল ছড়িয়ে পড়া একটি খবরের সূত্র ধরে শনিবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল পাহাড়টিতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল রঙ্গীখালী পাহাড়ে মরদেহ থাকার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে খবরের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় অনুসন্ধানের অংশ হিসেবে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

তবে অভিযান শেষে কোনো মরদেহের সন্ধান না পাওয়ায় ছড়িয়ে পড়া খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category