Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন

Reporter Name / ৭৪৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার জজ মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগামী ৭-২০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি মো. রেজাউল হককে এবং ২১ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত বিচারপতি ফারাহ মাহবুবকে অবকাশকালীন জজ হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।

বিচারপতি মো. রেজাউল হক ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় আপিল বিভাগের ১নং চেম্বার কোর্টে এবং বিচারপতি ফারাহ মাহবুব ২১, ২৩, ২৫, ২৮, ২৯ সেপ্টেম্বর ও ৫, ৭, ৯, ১২, ১৪ অক্টোবর সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত আপিল বিভাগের ২নং চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category