Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

Reporter Name / ৩৮২ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়। একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতোদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষনিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করবেন। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category