কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন

Reporter Name / ৪০৮ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সন্দেহভাজন গুপ্তচরদের হত্যা করা হয়েছে।

ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, গত সপ্তাহে ইউক্রেনের এসইউবি সিকিউরিটি সার্ভিসের এক কর্নেলকে গুলি করে হত্যার সন্দেহে এই রুশ চররা ওয়ান্টেড ছিলেন।

গত বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের কর্নেল ইভাল ভরোনিচ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাকে হত্যার পেছনে রুশ গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’(এফএসবি) চররা জড়িত বলেই সন্দেহ ইউক্রেনের।

এরপরই রবিবার (১৩ জুলাই) টেলিগ্রামে একটি বিবৃতি দিয়ে ইউক্রনের গুপ্তচর সংস্থা এসইউবি ওই চরদের গ্রেফতার অভিযান চালালানোর কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, “রবিবার সকালে বিশেষ অভিযান চলাকালে রাশিয়ার এফএসবি গুপ্তচর সংস্থার সদস্যরা বাধা দেন। সেই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে।”

তবে অভিযানে কয়জন রুশ গুপ্তচরকে হত্যা করা হয়েছে সেই তথ্য জানায়নি ইউক্রেন। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, তারা সন্দেহ করছে ভরোনিচ হত্যায় দুইজন- একজন পুরুষ এবং একজন নারী জড়িত ছিলেন।

এদিকে, রবিরের এই অভিযানের বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছ থেকে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের কর্নেল নিহত হওয়ার পর থেকে রুশ গুপ্তচর সংস্থার চররা আত্মগোপন করে ছিলেন। তবে এসবিইউ এবং পুলিশ পরে তাদেরকে খুঁজে বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443