গ্যাস সংকট নিয়ে শিল্প মালিকদের অভিযোগের সত্যতা পেয়েছি : জ্বালানি উপদেষ্টা

Reporter Name / ৩৮৩ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

গ্যাস সংকটের কথা বলে আসছেন, তার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, এরই মধ্যে বিদেশ থেকে এলএনজি দেশে পৌঁছেছে। কিন্তু সমুদ্রের উত্তাল পরিস্থিতির জন্য জাহাজ ল্যান্ড করতে পারছে না। শনিবার সন্ধ্যার মধ্যে শিল্প কারখানার গ্যাস পরিস্থিতি উন্নতি হবে।

শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড পোশাক কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে। কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটি ডকিং করা যায়নি। এখন সেটি ডকিং হচ্ছে। আশা করছি, বিকেলের মধ্যেই এর একটি সমাধান হবে।

এসময় তিনি টাওয়েল টেক্স লিমিটেড কারখানার মালিককে বলেন, এখন আমি দেখেছি গ্যাসের কী অবস্থা। আমাকে সন্ধ্যায় আবার জানাবেন, এর কোনো উন্নতি হলো কি না।

টাওয়েল টেক্স লিমিটেডের পরিচালক শাহাদাত হোসেন বলেন, চলতি মাসে কারখানায় গ্যাস সংকট প্রকট হয়েছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না, অন্তত ৮ ঘণ্টা গ্যাস দরকার।

ফাওজুল কবির খান বলেন, দীর্ঘদিন যাবত শিল্প কারখানার মালিকদের পক্ষ থেকে গ্যাস সংকটের কথা বলা হচ্ছিল। এ নিয়ে দেশের গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি নজরে আসায় তিনি শিল্প কারখানা পরিদর্শনে আসেন। সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো হবে। যাদের অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম এবং পেট্রোবাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category