Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বললেন উপদেষ্টা মাহফুজ, দিলেন বাসায় দাওয়াত

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারীদের ‘বুঝিয়ে ফেরত পাঠাতে’ যাওয়া তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শুক্রবার বিকালে মোহাম্মাদ ইমতিয়াজ হোসাইন নামে এই শিক্ষার্থীকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর এই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি একজন শিক্ষার্থী হলেও তার আর কোনো পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

এদিকে, আজ সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়, তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপ করা মোহাম্মদ ইমতিয়াজ
হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন।

এতে আরও জানানো হয়, দুপুরে তিনি (মাহফুজ আলম) হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আবাসন সংকট নিরসনসহ তিন দফা দাবি আদায়ে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও দপ্তর যমুনা অভিমুখে ‘লং মার্চ’ করে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন।

রাতে সেখানে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম। পরে একপাশে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category