এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ বাতিলের দাবিতে ৩ দিনের কলম বিরতি ঘোষণা

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই বিভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে তিন দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করার সময় এই ঘোষণা দেন তারা।

এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা ও যুগ্ম কর কমিশনার (কাস্টমস) ফজলে এলাহি। এতে অংশ নেন ৩০০ থেকে ৪০০ কর্মকর্তা-কর্মচারী।

তারা বলেন, এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদনকে মূল্যায়ন করা হয়নি। এই অধ্যাদেশ শিগগিরিই বাতিল করতে হবে। এজন্যই আগামী বৃহস্পতিবার ও শনিবার এম্পিয়ারের সকল কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করবে।

ঐক্য পরিষদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন অতিরিক্ত কমিশনার (শুল্ক ও আবগারি) সাধন কুমার কুন্ডু।

তিনি বলেন, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বৃহস্পতি ও শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ বিরতি চলবে।

আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম ও বাজেট প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমকে কর্মসূচির বাইরে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category