Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান সংঘাত : সাতক্ষীরার ১৩৮ কিমি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করেছে ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর প্রেক্ষিতে সাতক্ষীরার তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা ও ভাদিয়ালী কাকডাঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি।

জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে অধিকতর টহল তৎপরতার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন।

এ নিয়ে সাতক্ষীরা সদর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক জানান, ভারত-পাকিস্তান সংঘাতের ঘটনায় সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। পাশাপাশি সীমান্তে জোরালো গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category