পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

Reporter Name / ২৯৭ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ার নামে একটি বহুতল ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category