১১ বছর পর দেশে ফিরলেন

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরলেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। গতকাল রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে কাজ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১২টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পাঁচ দিন পর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেশত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এরপর দীর্ঘ ১১ বছর বিদেশে ছিলেন তিনি। বিদেশে থাকাকালে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন এবং আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। চলতি বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category