বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য-বৈরিতা নেই : চরমোনাই পীর

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

চরমোনাই পীর বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে। দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443