শেখ হাসিনা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে : হাফিজ

Reporter Name / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এর সংস্কার করা প্রকৃতপক্ষে একটি কঠিন কাজ। এই কঠিন কাজটি যদি জনগণ সমর্থন দেয়, তাহলে জনগণের সমর্থন নিয়ে বিএনপিকেই করতে হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‌‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের জন্য আজকে তাদের কঠিন পরিণতি হয়েছে। এ পরিণতির জন্য আমরা তাদেরকে শাস্তি দেয়নি। তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে; গজব পড়েছে। আমাদের দায়িত্ব হলো দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়া দল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে।

তিনি বলেন, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। তবে যার সূচনা হচ্ছে-এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্রীড়া ও সাংস্কৃতিক সেলের প্রধান সমন্বয়ক আকতার হোসেন।

অনুষ্ঠানে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। ঢাকা মহানগর উত্তর এর ২৬টি থানাকে ৮টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার পরে ২টি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ঢাকার মাঠে দেখা যাবে। জিয়া আন্তঃথানা ফুটবলের এই টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443