Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেয়া হচ্ছে না: বদিউল আলম

Reporter Name / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে কোন রকম বাধা দেয়া হচ্ছে না কিংবা কোন রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার আরও বলেন, সব দলের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হউক, সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন।

তিনি বলেন, নির্বাচনে অযোগ্য না হলে সবার অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হউক, এমন প্রত্যাশাই করেন তারা।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা-মহানগর সুজনের সভাপতি, বিভাগীয় সমন্বয়কসহ সুজনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category