Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে: ফারুকী

Reporter Name / ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। এতে স্থান পাবে ফ্যাসিবাদ হটানোর রক্তমাখা স্মৃতি। সংস্কার কোন প্রক্রিয়ায় হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে, তা মানুষকে জানানো যাবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। স্থান পাবে জুলাই আন্দোলন। মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ সবার ইতিহাস। তাই ইতিহাসকে আর কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে। তা এই সরকার করবে না।

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয়ে তিনি জানান, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category