ই-ভিসা চালুর আগে ভিসা স্টিকার সেবা বন্ধের ঘোষণা থাই দূতাবাসের

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

নতুন ই-ভিসা ব্যবস্থা চালু করার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারগুলোর আবেদন গ্রহণ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাস।

গতকাল বুধবার দূতাবাস এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র ২৪ ডিসেম্বরের আগে জমা দেয়া ভিসা স্টিকারগুলোর আবেদন প্রক্রিয়া করা হবে। ২৪ ডিসেম্বর থেকে ভিসা স্টিকারের জন্য আবেদন গ্রহণ বন্ধ করা হবে।

আগামী বছরের ২ জানুয়ারি থেকে সমস্ত থাই ভিসার আবেদন অবশ্যই http://www.thaievisa.go.th ই-ভিসা পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

ই-ভিসা সিস্টেমে রূপান্তরের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সুবিন্যস্ত ও আধুনিকীকরণে আবেদনকারীগণ আরো বেশি সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category