Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী রিভা

Reporter Name / ৩০৬ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে আজ বুধবার শাহবাগ থানার মামলায় রিভাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একপর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে তামান্না জেনমিন রিভাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category