Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

ভিনির হ্যাটট্রিকে রিয়ালের দারুণ জয়

Reporter Name / ৯৭৬ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ঝড়ে উড়ে গেল ওসাসুনা। ভিনিসুয়াস জুনিয়রের হ্যাটট্রিকে বার্নাব্যুতে গোল উৎসবে মাতল লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

ভিনির হ্যাটট্রিকের সঙ্গে এই ম্যাচ দিয়ে ১৭৯ দিন পর গোলে ফিরেছেন জুড বেলিংহামও।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমাল রিয়াল। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ১২ ম্যাচে ২৭, সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩।
দুই সতীর্থকে হারানোর হতাশার মাঝে ৩৪তম মিনিটে দলের মুখে হাসি ফোটান ভিনি। বেলিংহ্যামের রক্ষণচেরা থ্রু পাস ধরে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এর একটু পরই দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। মিলিতাওয়ের বদলি, ‘বি’ দল থেকে উঠে আসা রাউল ৪২তম মিনিটে মাঝমাঠের অনেক আগে থেকে হাওয়ায় ভাসিয়ে থ্রু পাস বাড়ান, বলের ওপর দৃষ্টি রেখে বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় চিপ শটে ঠিকানায় পাঠান বেলিংহ্যাম।

৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল ঠিকই আদায় করে নিয়েছেন ভিনি।

৬৫ মিনিটে ঠিকঠাক শট নিতে না পারায় পাওয়া হয়নি ভিনির তৃতীয় গোলটা। তবে ৬৯ মিনিটে আর ভুল করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পেয়ে বক্সের কাছাকাছি জায়গা থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আরও একবার উচ্ছ্বাসে মাতে বার্নাব্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category