Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

ছাত্র আন্দোলন: বাড্ডায় দুলাল হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার

Reporter Name / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

রাজধানী বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুলাল সরদার হত্যা মামলায় কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আকরাম খান (৪৫)। তিনি বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক।

বুধবার দিবাগত মধ্যরাতে বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট ৯ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বাড্ডা থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ১৮ জুলাই সকাল ১০টার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন দুলাল সরদারও। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দুলাল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২ অক্টোবর বাদী হয়ে শরিফুল ইসলাম নামে এক নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুলাল হত্যা মামলার আসামি বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক আকরাম খানকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category