Headline :
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউন ঘিরে খণ্ড খণ্ড মিছিল, শহরজুড়ে থমথমে পরিস্থিতি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে মালিকপক্ষ এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ বিকেল ৩টায় সেঞ্চুরিয়ন টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার হাতিরঝিলে কাতার প্রবাসী গুলিবিদ্ধ, আরেকজনকে কুপিয়ে জখম ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

Reporter Name / ৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার (২ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৩০ রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৪ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩৪ হাজার ১২১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category