সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’ এর আগে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী।

Reporter Name / ৩২৮ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা।

আজ শনিবার সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবরোধ করে।

শাহবাগ অবরোধের ফলে সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে আজ বেলা সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। এরপর সেখানে আরও ঘণ্টাখানেক বিক্ষোভের পর সাড়ে ছয়টার দিক থেকে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকা ছাড়তে শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category