ইরানের ‘পরমাণু সমৃদ্ধি’ বিনাশে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ট্রাম্প, ইঙ্গিত ভান্সের

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানের ‘পরমাণু সমৃদ্ধি’ বিনাশ করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জে ডি ভান্স বলেছেন, ট্রাম্প ইরানের ইস্যুটির ব্যাপারে ‘আস্থা অর্জন করেছেন’।

“এরই মধ্যে প্রেসিডেন্ট আমাদের সেনাবাহিনী ও নাগরিকদের সুরক্ষায় মার্কিন সামরিক বাহিনীর দৃষ্টি নিবদ্ধ রাখতে উল্লেখযোগ্য সংযম দেখিয়েছেন,” লিখেছেন ভান্স।

ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “ইরানের (পরমাণু) সমৃদ্ধির বিনাশ ঘটাতে হয়তো তাকে (ট্রাম্পকে) আরও পদক্ষেপ নিতে হতে পারে। তবে সিদ্ধান্তের ইখতিয়ার কেবল মাত্র প্রেসিডেন্টের। এবং অবশ্যই, গত ২৫ বছরের বোকামিপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে মার্কিন জনগণের উদ্বিগ্ন হওয়ারই কথা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category