Headline :
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা রাজপথে প্রাইভেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, মাদকবিরোধী ঐতিহাসিক মানববন্ধন সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান

Reporter Name / ২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category